মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা কালেক্টরেট স্কুলের নবীন শিক্ষার্থীদের বরণ

  • আপলোড তারিখঃ ১৪-০১-২০১৮ ইং
চুয়াডাঙ্গা কালেক্টরেট স্কুলের নবীন শিক্ষার্থীদের বরণ
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা কালেক্টরেট স্কুল এন্ড কলেজের নবীন শিক্ষার্থীদেরকে ফুল দিয়ে বরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার কালেক্টরেট স্কুল এন্ড কলেজ চত্বরে এ বরণ অনুষ্ঠিত হয়। নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ এবং প্রত্যেক ছাত্রছাত্রীর হাতে গিফট বক্স (শিক্ষা উপকরণ) তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ। চুয়াডাঙ্গা কালেক্টরেট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. মাসুদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুর রাজ্জাক, জেলা পরিষদের সচিব ও ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা নূরজাহান বেগম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব, শিক্ষা ও আইসিটি) জসিম উদ্দীন। নবীন শিক্ষার্থীদের সাথে সাথে যেন অভিবাবকদেরও ছিলো এক মিলনমেলা। নবীন শিক্ষার্থী-অভিভাবক, শিক্ষক ও প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতি সব মিলিয়ে যেন কালেক্টরেট স্কুল এন্ড কলেজ পরিণত হয়েছিল এক আনন্দঘন উৎসবমুখর পরিবেশে। সেই সাথে চুয়াডাঙ্গা কালেক্টরেট স্কুল এন্ড কলেজ ক্যাম্পাস সেজেছিল রঙ-বেরঙের ফ্লাগ আর স্বাগত ব্যানারে। আনন্দঘন উৎসবমুখর পরিবেশে একই সাথে কালেক্টরেট স্কুলের আইসব্রেকিং সেশন হয়। এ সময় জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ কালেক্টরেট স্কুল এন্ড কলেজের শিক্ষার মান উন্নয়নে সব রকম সহযোগিতার কথা ব্যক্ত করে আগত সকলকে ধন্যবাদ জানান।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ