মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

বদলী আদেশ বাতিলের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

  • আপলোড তারিখঃ ১৪-০১-২০১৮ ইং
বদলী আদেশ বাতিলের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন
জীবননগরের আলোচিত প্রধান শিক্ষক তাপস কুমার দাসকে বাজদিয়া বিদ্যালয়ে আন্দুলবাড়ীয়া প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার বহুল আলোচিত হাবিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক তাপস কুমার দাসকে সদ্য বদলীকৃত একই উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়নের ১০নং বাজদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে যোগদান না করতে দেওয়ার দাবীতে গ্রামবাসী মানববন্ধন করেছে। গতকাল শনিবার বেলা ১২টার দিকে বিদ্যালয় চত্বরে স্বতঃস্ফূর্ত ভাবে গ্রামবাসী মানববন্ধনে অংশ নেন। এ সময় প্রধান শিক্ষক তাপস কুমার দাসের বিরুদ্ধে মানববন্ধন থেকে বিভিন্ন শ্লোগান সম্বলিত ব্যানার, প্লাকার্ড, ফেস্টুনে লেখা আমাদের দাবী মানতে হবে। চরিত্রহীন-বিতর্কিত প্রধান শিক্ষক পদে তাপস কুমার দাসকে বাজদিয়া স্কুলে চাইনা। মানববন্ধন শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন অত্র বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মুক্তার হোসেন মল্লিক, সদস্য মিঠু, আনোয়ার হোসেন ও আতিয়ার রহমান সহ আরো অনেকে।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ