মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গার গড়গড়িতে মোটরসাইকেল চুরির ঘটনায় আটক ১

  • আপলোড তারিখঃ ১৩-০১-২০১৮ ইং
আলমডাঙ্গার গড়গড়িতে মোটরসাইকেল চুরির ঘটনায় আটক ১
মুন্সিগঞ্জ প্রতিনিধি: আলমডাঙ্গার গড়গড়ি গ্রামে দুঃসাহসিক মোটরসাইকেল চুরির ঘটনায় সন্দেহমূলকভাবে সোহেল নামের এক যুবককে আটক করেছে মুন্সিগঞ্জ ফাড়ি পুলিশ। জানাগেছে, গত বুধবার বিকাল ৫টায় গড়গড়ি গ্রামের শহিদুল এর মোটরসাইকেল নিজবাড়ির গেটের সামনে থেকে চুরি হয়ে যায়। এ ব্যাপারে মুন্সিগঞ্জ ফাড়ি পুলিশকে অবহিত করলে আলমডাঙ্গা উপজেলার জেহালা ইউনিয়নের গড়গড়ি গ্রামের রইচ উদ্দিন টেংরার ছেলে সোহেল (২৫) কে সন্দেহমুলক আটক করে। এ ব্যাপারে মুন্সিগঞ্জ ফাড়ি আইসি আলমগীর জানান, মোটরসাইকেল চুরি অভিযোগের ভিত্তিতে তাকে সন্দেহমূলকভাবে আটক করা হয়। জিজ্ঞাসাবাদ চলছে, প্রমান হলে আইনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ