মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় অজানার উদ্দেশ্যে পাড়ি দিয়েও ঘরবাঁধা হলোনা প্রেমিক জুটির

  • আপলোড তারিখঃ ১৩-০১-২০১৮ ইং
আলমডাঙ্গায় অজানার উদ্দেশ্যে পাড়ি দিয়েও ঘরবাঁধা হলোনা প্রেমিক জুটির
মুন্সিগঞ্জ প্রতিনিধি: আলমডাঙ্গার গড়গড়ি থেকে প্রেমের টানে অজানার উদ্দেশ্য পাড়ি জমিয়েও শেষ পর্যন্ত ঘর বাধা হলো না এক প্রেমিক জুটির। গতকাল শুক্রবারে ভোরে উপজেলার নাগদাহ থেকে তাদেরকে আটক করে স্থানীয়রা। জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার জেহালা ইউনিয়নের মুন্সিগঞ্জ বালিকা বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্রী ও গড়গড়ি গ্রামের ভ্যান চালক কুদ্দুসের মেয়ে কুলসুম (১৫) ও একই গ্রামের সিঙ্গাপুর প্রবাস ফেরত রাজু ড্রাইভারের ছেলে সোহাগ (২৫) এর সাথে গত কয়েক মাস প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিদেশ থেকে ফিরে সোহাগ বিবাহ করলেও নিজের স্ত্রী গত ১ মাস আগে তার সাথে বিবাহ বিচ্ছেদ করে। এরই মাঝে জমে ওঠে তাদের দু’জনের প্রেমের সম্পর্ক এবং কুলসুমকে বিবাহ করবে বলে আশ্বাস দেয়। এরই প্রেক্ষিতে গতকাল ভোরে কুলসুম প্রাইভেট পড়ার নাম করে বাড়ি থেকে বের হয়ে আর বাড়িতে ফেরেনি। অবশেষে তাদেরকে উপজেলার নাগদাহ গ্রামে অবস্থান করার সময় তাদেরকে আটক করে স্থানীরা। পরে সংবাদ পেয়ে নিজ পরিবারের লোকজন তাদেরকে উদ্ধার করে নিয়ে আসে।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ