আওয়ামী লীগ নেতৃবৃন্দের গণসংযোগ ও পথসভা
- আপলোড তারিখঃ
১৩-০১-২০১৮
ইং
আলমডাঙ্গার সাবেক ছাত্রলীগ ও জামজামি ইউনিয়ন
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার সাবেক ছাত্রলীগ নেতৃবৃন্দ ও আওয়ামী লীগ নেতৃবৃন্দ গতকাল শুক্রবার উপজেলার জামজামি ইউনিয়নের বিভিন্ন গ্রামে ব্যাপক গণসংযোগ ও পথসভা করেছে। জাতীয় সংসদের হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনের নিদের্শে আলমডাঙ্গার আওয়ামী লীগ কার্যালয় থেকে বিকেলে চুয়াডাঙ্গা কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি জাফর চেয়ারম্যান, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক আবু ডালিম, আলমডাঙ্গা কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি রেজাউল ইসলাম, কলেজ ছাত্রলীগ সাবেক সভাপতি মতিউর রহমান বাবু, সাবেক ছাত্রলীগ নেতা ইকলুছুর রহমমান, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক সিরাজুল ইসলামের নেতৃত্বে শতাধিক মোটর সাইকেল বহর নিয়ে ইউনিয়নের বিভিন্ন গ্রামের গণসংযোগ ও পথসভায় যোগদান করেন। এসব পথসভায় নেতৃবৃন্দ বলেন, আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আসে তখনই দেশের উন্নয়ন হয়। যারই ধারাবাহিকতায় এ জেলার উন্নয়নের রুপকার জাতীয় সংসদের হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন ব্যাপক উন্নয়ন করেছে। এ উপজেলায় যত রাস্তাঘাটের উন্নয়ন হয়েছে এতো বছরেও কেউ তা করেনি। এ উন্নয়নে ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগকে আবারো ক্ষমতায় আনতে হবে। এসব পথসভায় উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সভাপতি আবু মুসা, সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম, জামজামি ইউনিয়ন ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপদি দিদার আলী, কুমারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রানা মন্ডল, জেলা মৎসজীবি লীগের আহবায়ক শাহাবুল হক, আওয়ামী লীগ নেতা কোরবান আলী, কলেজ ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক কামরুল ইসলাম, মামুন-অর- রশিদ হাসান কাউন্সিলর, হারদী ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আশিকুজ্জামান ওল্টু, মহর মেম্বার, বিপুল, সিলকন জোয়ার্দ্দার, সিরাজুল মাষ্টার, ডামোস সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মাহমুদুল হাসান চঞ্চল, বেলগাছি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি শাহীনুর রহমান, বেলগাছি ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক মিনারুল ইসলাম, গণি, বাদশা মেম্বার,আমিরুল, আনিস, আরিফ, জহুরুল, সরোয়ার,তরিকুল, সৈকত,টুকু, শাকিল আহম্মেদ,মনু,নুর হোসেন, সনজিত,শোভন, ফিরোজ, আরোজ, গুরু, রজব,মিলন,ধুনা,লিজু, জাহাঙ্গীর,মাসুম আব্দুল্লাহ, রমজান ডাক্তার, হারান,টিপু, পিন্টু মালিতা, পান্না, তাজিম, সোহাগ, অরুপ, ইমরান, মানোয়ার হোসেন, পলাশ, গাজী,জাহাঙ্গীর, সোহেল,জুয়েল,কনক, জাহিদুল, রহমান, সদরুল, সোহাগ প্রমুখ।
কমেন্ট বক্স