মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

বেগমপুর ক্যাম্প পুলিশের অভিযানে মাদক সম্রাট আয়নাল গ্রেফতার

  • আপলোড তারিখঃ ১২-০১-২০১৮ ইং
বেগমপুর ক্যাম্প পুলিশের অভিযানে মাদক সম্রাট আয়নাল গ্রেফতার
বেগমপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ক্যাম্প পুলিশ রাঙ্গিয়ারপোতা গ্রামে মাদক বিরোধী অভিযান চালিয়ে মাদক সম্রাট আয়নালকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আয়নালকে থানায় সোপর্দ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে তাকে গ্রেফতার করা হয়। জানা যায়, বেগমপুর ক্যাম্প পুলিশের ইনচার্জ এসআই জাকির হোসেন বৃহস্পতিবার সন্ধ্যার দিকে সঙ্গীয় ফোর্স নিয়ে রাঙ্গিয়ারপোতা গ্রামে মাদক বিরোধী অভিযান চালায়। এসময় গ্রামের দোসর আলীর ছেলে মাদক স¤্রাট আয়নালকে (৪৫) বাড়ি থেকে গ্রেফতার করে। পুলিশ জানায়, আয়নাল এলাকার চিহ্নিত মাদক সম্রাট। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলাও রয়েছে। বর্তমানে একটি মাদক মামলার ওয়ারেন্ট রয়েছে। গতকাল রাতেই গ্রেফতারকৃত আয়নালকে চুয়াডাঙ্গা সদর থানায় সোপর্দ করেছে পুলিশ।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ