মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনা দক্ষিন চাঁদপুরে মদ্যপ অবস্থায় দু’জন আটক

  • আপলোড তারিখঃ ১২-০১-২০১৮ ইং
দর্শনা দক্ষিন চাঁদপুরে মদ্যপ অবস্থায় দু’জন আটক
বেগমপুর প্রতিনিধি: দর্শনার দক্ষিন চাঁদপুর থেকে মদ্যপ অবস্থায় দু’জনকে আটক করেছে দামুড়হুদা থানা পুলিশ। আটককৃতরা হলো- দর্শনা কেরুজ ফুরশেদপুর বানিজ্যিক খামারের সুপারভাইজার উপজেলার বেগমপুর ইউনিয়নের ঝাঝরি গ্রামের সাদের আলীর ছেলে আলী হোসেন (৬০) ও পাহারাদার তিতুদহ ইউনিয়নের ছোটসলুয়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে আতিয়ার (৩৫)। গত বুধবার রাতে তাদেরকে দর্শনা থেকে মদ্যপ অবস্থায় গ্রেফতার করা হয়। জানা গেছে, দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ আকরাম হোসেনের নির্দেশে এএসআই সাজেদুল করিম বুধবার রাত সাড়ে ৮টার দিকে দর্শনা পৌর এলাকার দক্ষিণ চাঁদপুর গ্রামে মাদক বিরোধী অভিযান চালায়। এসময় গ্রামের প্রধান সড়কের উপর থেকে মদ্যপ অবস্থায় আলী হোসন ও আতিয়ার রহমানকে আটক করে পুলিশ। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে বৃহস্পতিবার আদালতে সোপর্দ করেছে।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ