মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরের ডাকাতির প্রস্তুতি নাকি গাছ চুরি?

  • আপলোড তারিখঃ ১২-০১-২০১৮ ইং
জীবননগরের ডাকাতির প্রস্তুতি নাকি গাছ চুরি?
জীবননগর অফিস: জীবননগরের বাঁকায় গভীর রাতে সড়কের ওপর থেকে কাটা গাছ সরিয়েছে পুলিশ। ডাকাতির প্রস্তুতি নাকি গাছ চুরি এ নিয়ে স্থানীয়দের মধ্যে দেখা দিয়েছে প্রশ্ন। তবে পুলিশ বলছে ডাকাতির কোন অভিযোগ নেই তাদের কাছে। ধারণা করা হচ্ছে ডাকাতির প্রস্তুতি নেয়ার সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় ডাকাতদল। জানা গেছে, গত বুধবার রাত তিনটার দিকে জীবননগর উপজেলার বাঁকা ব্রিক্স ফিল্ডের নিকট সাবেক পৌর মেয়র নোয়াব আলীর সহোদর তাজুর পোল্টি ফার্মের কাছে একটি গাছ কেটে রাস্তার উপর ফেলে রাখে দুর্বৃত্ত্বরা। এ সময় জীবননগর থানার টহল পুলিশের সদস্যরা হাসাদহ অভিমুখে রওনা হলে গাছটি রাস্তায় পড়ে থাকতে দেখে। পরে পুলিশ রাস্তা থেকে গাছটি সরিয়ে দেয়। স্থানীয় সুত্রে জানা গেছে, যে স্থানে গাছ ফেলা হয়েছে, সেখানে প্রায়ই ডাকাতির ঘটনা ঘটতো। হয়তো পুলিশের উপস্থিতি টের পাওয়ায় ডাকাত দলের সদস্যরা পালিয়ে যায়। এ ব্যাপারে জীবননগর থানার ওসি (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন জানান, গত বুধবার রাত আনুমানিক ৩টার দিকে বাঁকা ব্রিক্স ফিল্ডের নিকট মেইন রাস্তার উপর গাছ ফেলা দেখে রাতে টহল পুলিশের সদস্যরা রাস্তার উপর থেকে গাছ সরিয়ে যানচলাচল স্বাভাবিক করে। তবে ধারনা করা হচ্ছে ডাকাতির উদ্দেশ্যেই রাস্তার উপর গাছ ফেলা হয়েছে। তবে এ ঘটনায় তেমন কোন ক্ষয়ক্ষতির অভিযোগ পাওয়া যায়নি। এ দিকে এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ