মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

যুবলীগের মূল কমিটির দাবি নেতৃবৃন্দের

  • আপলোড তারিখঃ ১২-০১-২০১৮ ইং
যুবলীগের মূল কমিটির দাবি নেতৃবৃন্দের
গাংনীতে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত গাংনী অফিস: মেহেরপুরের গাংনী উপজেলা যুবলীগের মূল কমিটি দাবি করে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করেছেন মোশাররফ হোসেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে গাংনী বাজার থেকে একটি র‌্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহিদ রেজাউল চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় যুবলীগের মূল কমিটি দাবি করেন নেতৃবৃন্দরা। উপজেলা যুবলীগের সভাপতি মোশারফ হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক শফি কামাল পলাশ, যুগ্ম সাধারণ সম্পদক মজিরুল ইসলাম, আব্দুল আলিম ও আওয়ামী লীগ নেতা আক্তারুজামান বাবু প্রমুখ। অনুষ্ঠানে যুবলীগের নেতৃবৃন্দ দাবি করেন- জেলা কমিটি গাংনী উপজেলা যুবলীগের আহবায়ক কমিটিকে কাগজে অনুমোদন দেয়নি এবং আমাদের বাংলাদেশ যুবলীগের কেন্দ্রীয় কমিটি আশ্বাস দিয়েছেন এবং এক মাসের মধ্যে কাউন্সিল করার নির্দেশনা দিয়েছেন। অন্যদিকে উপজেলা যুবলীগের নবগঠিত আহবায়ক কমিটির আহবায়ক আশরাফুল ইসলাম বলেছেন, মিথ্যাচার করে নিজেদের যুবলীগ পরিচয় দিয়ে বেরাচ্ছে আসলে তাদের কোন পদ নেই।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ