মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

শিক্ষক তাপসের বিরুদ্ধে ঝাড়ু মিছিলের প্রস্তুতি

  • আপলোড তারিখঃ ১১-০১-২০১৮ ইং
শিক্ষক তাপসের বিরুদ্ধে ঝাড়ু মিছিলের প্রস্তুতি
জীবননগরে প্রধান শিক্ষকের যোগদানে এলাকাবাসীর বাধা আন্দুলবাড়ীয়া (জীবননগর) প্রতিনিধি: জীবননগর উপজেলার হাবিবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাপস কুমার দত্ত একই উপজেলার বাজদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলী করা হয়েছে। বদলী আদেশ পেয়ে শিক্ষক তাপস বাজদিয়া স্কুলে যোগদান করতে গেলে স্কুলে অধ্যায়নরত ছাত্রছাত্রীদের অভিভাবকেরা ও স্থানীয় এলাকাবাসী তাকে যোগদানে বাধা দেয়। অভিভাবকেরা ও স্থানীয় এলাকাবাসী অভিযোগ করে জানান, হাবিবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে থাকাকালে শিক্ষক তাপস ওই স্কুলের সহকারী শিক্ষিকার সাথে অনৈতিক সম্পর্ক গড়ে সমালোচিত হয়েছেন। আমরা এরকম একজন চরিত্রহীন শিক্ষকের কাছে আমাদের সন্তানের দায়িত্ব তুলে দিতে পারি না। শিক্ষক তাপস যদি বাজদিয়া স্কুলে যোগদান করে তবে আমরা অভিভাবকেরাসহ এলাকাবাসী তার বিরুদ্ধে ঝাঁড়– মিছিল করবো। এদিকে, আলোচিত প্রধান শিক্ষক তাপস কুমার দত্ত উপজেলার প্রভাবশালী রাজনৈতিক নেতা, উপজেলা শিক্ষা অফিসের কয়েকজন কর্মকর্তার যোগসাজসে বাজদিয়া স্কুলে যোগদান করার জন্য চেষ্টা করছেন বলে অভিযোগ রয়েছে। আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট ওয়ার্ড সদস্য জহিরুল ইসলাম বলেন,এলাকার প্রভাবশালী মহলকে ম্যানেজ করে প্রধান শিক্ষক তাপস কুমার দত্ত স্কুলে যোগদানের চেষ্ট করছেন এমন খবরে গ্রামের মানুষ সংগঠিত হয়ে তার বিরুদ্ধে ঝাঁটা মিছিলের প্রস্তুতি নিয়েছেন। তবে আমি গ্রামবাসীকে বলেছি দেখি আমি কি করতে পারি। অপরাধ যাই হোক তাপস কুমার একজন শিক্ষক,তাকে এ ভাবে অপমান করা ঠিক হবে না। আমার মতে পরিস্থিতি শান্ত করতে প্রধান শিক্ষক তাপস কুমারকে অন্য স্কুলে বদলি করা হোক। আমরা যা শুনেছি লোকটির স্বভাব চরিত্র ভাল নয়। তিনি স্কুলে যোগদানের আগেই তাকে নিয়ে লঙ্কাকান্ড ঘটতে যাচ্ছে। তাহলে এমন লোককে স্কুলে আসতে দেয়া ঠিক হবে না। উল্লেখ্য, সর্বশেষ গত মঙ্গলবার সকালে প্রধান শিক্ষক তাপস কুমার দত্ত বাঁকা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সানোয়ার হোসেনকে সাথে নিয়ে বাজদিয়া স্কুলে যোগদান করতে গেলে এলাকার জনপ্রতিনিধি,স্কুল ম্যানেজিং কমিটি ও অভিভাবক মহলের তোপের মুখে যোগদান করতে না পেরে ফিরে যান। বাজদিয়া স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য ও অভিভাবক মহলের দাবী তাপস কুমার দত্ত এ যাবত যত স্কুলে চাকুরি করেছেন সবগুলো স্কুলে তার বিরুদ্ধে অনৈতিক কর্মকান্ডর অভিযোগ উঠেছে এবং শেষ পর্যন্ত তাকে জনরোষের মুখে বদলি হতে হয়েছে। এ কারণে বাজদিয়াবাসীর দাবী তার মত অনৈতিক দোষে দুষ্ট শিক্ষককে স্কুলে যোগদান করতে দেবেন না।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ