মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মুজিবনগরে ১০ গ্রাম গাঁজাসহ একজন আটক

  • আপলোড তারিখঃ ১১-০১-২০১৮ ইং
মুজিবনগরে ১০ গ্রাম গাঁজাসহ একজন আটক
মুজিবনগর অফিস: মুজিবনগর থানা পুলিশ অভিযান চালিয়ে ১০ গ্রাম গাঁজাসহ শহিদুল ইসলাম শেখ (৩০) নামে এক মাদকসেবিকে আটক করেছে। আটককৃত মাদকসেবি শহিদুল মুজিবনগর উপজেলার বিশ্বনাথপুর গ্রামের মৃত ইয়াছতুল্লাহ শেখের ছেলে। মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই আব্দুল গনি, এএসআই রফিকুল ইসলাম ও মিন্টু কুমার সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৫টার সময় বিশ্বনাথপুর গ্রামে নিজ বাড়ি থেকে তাকে আটক করে। এসময় তার দেহতল্লাশি করে কোমরে গোঁজা অবস্থায় ১০ গ্রাম গাঁজা উদ্ধার করে। শেষ খবর পাওয়া পর্যন্ত আটককৃত মাদকসেবিকে মাদক নিয়ন্ত্রন আইনে ১৯ (১) টেবিল ৭ (ক) ধারায় মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ