আফা প্রি-ক্যাডেট স্কুলের উদ্বোধনী অনুষ্ঠান ভেস্তে দিয়েছে ক্ষুব্ধ মুসল্লিরা
- আপলোড তারিখঃ
১১-০১-২০১৮
ইং
দর্শনায় নামাজের সময় উচ্চস্বরে গান!
দর্শনা অফিস: দর্শনায় আফা প্রি-ক্যাডেট স্কুলের উদ্বোধনী অনুষ্ঠান ভেস্তে দিয়েছে স্থানীয় মুসল্লিরা। নামাজের সময় স্কুল চত্বরে উচ্চস্বরে গান বাজানোর কারণে তা বন্ধ করে দেয় ক্ষুব্ধ মুসল্লিরা। দর্শনার মোহাম্মদপুর চাতালপাড়ায় আফা প্রি-ক্যাডেট স্কুলের উদ্বোধন উপলক্ষে গতকাল সন্ধ্যা ৭টার দিকে স্কুল চত্বরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাড়ে ৭টার দিকে এশার নামাজের সময় সাউন্ডবক্সের অতিরিক্ত জোর দেওয়ায় পার্শবর্তি মসজিদের ধর্মপ্রান মুরসুল্লিদের নামাজ বাধাগ্রস্ত হয়। এ সময় মসজিদ থেকে এলাকার মুরসুল্লিরা এসে সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ করে দেয়। কাঙ্খিত উদ্বোধনী অনুষ্ঠান যায় ভেস্তে।
এ বিষয়ে ক্ষুব্ধ এলাকাবাসী জানায়, একটা কিন্ডার গার্টেন স্কুল চালু হওয়ার শুরুতেই যদি এ ধরনের অনিয়ম হয়, তাহলে সেই স্কুলে শিক্ষার্থীদের আর কি শিক্ষা দেওয়া হবে। এ বিষয়ে আফা কিন্ডার গার্টেন স্কুলের পরিচালক দক্ষিন চাঁদপুর স্কুলের শিক্ষক মাছুম বলেন, আমি অনুষ্ঠান শেষ করতে বলে একটু বাজারে গিয়েছিলাম। এসময় নামাজের সময় হয়তো অনুষ্ঠান চলছিলো। এ কারনে এ সমস্যার সৃষ্টি হয়েছে।
কমেন্ট বক্স