মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনা বাসস্ট্যান্ড ব্যবসায়ীদের বার্ষিক সাধারণ সভা

  • আপলোড তারিখঃ ১১-০১-২০১৮ ইং
দর্শনা বাসস্ট্যান্ড ব্যবসায়ীদের বার্ষিক সাধারণ সভা
দর্শনা অফিস: জাকজমকপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা ব্যবসায়ী কমিটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকালে দর্শনা বাসষ্ট্যান্ড চত্তরে এ সভা অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি হায়দার আলীর সভাপতিত্বে সার্বিক বিষয় তুলে বক্তব্য রাখেন কমিটির সাধারণ সম্পাদক কামাল উদ্দিন আহম্মেদ সান্টু, কমিটির উপদেষ্টা ফজলু সিআই, সহ-সাধারণ সম্পাদক ওমর ফারুক। কমিটির সহসভাপতি ওমর আলীর উপস্থাপনায় এ সময় আরো বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক হাসিবুর রহমান হাসু, প্রচার সম্পাদক ডা. হান্নান, ধর্ম বিষয়ক সম্পাদক আসাদ, কোষাধ্যক্ষ বিল্লাল হোসেন, দপ্তর সম্পাদক, আইন বিষয়ক সম্পাদক বিষয়ক সম্পাদক জান্টু, সদস্য লিটন, হাবিবুর, ওয়াসিম ও বেল্টু প্রমুখ। এসময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বাসষ্ট্যান্ড কমিটির শত শত ব্যবসায়ীগণ উপস্থিত ছিলেন।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ