আলমডাঙ্গায় ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির অনুষ্ঠিত
- আপলোড তারিখঃ
১১-০১-২০১৮
ইং
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা মাদ্রাসাপাড়া জান্নাতুল বাকী জামে মসজিদ কমিটির উদ্যোগে ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির মাদ্রাসাপাড়া পশ্চিম মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যায় মাদ্রাসাপাড়া জান্নাতুল বাকী জামে মসজিদ কমিটির সভাপতি বীর মক্তিযোদ্ধা আলহাজ¦ শেখ নুর মোহাম্মদ জকুর সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন কুষ্টিয়া ভেদামারী আলিম মাদ্রাসার প্রিন্সিপাল আলহাজ¦ হযরত মাওলানা মুহাম্মদ আলী। বিশেষ বক্তা ছিলেন কুষ্টিয়া ইসলামি বিশ^বিদ্যালয়ের দাওরায়ে হাদিস ও শিক্ষার্থী আল কুরআন এন্ড ইসলামী ষ্টাডিজ হাফেজ মাওলানা মুহাম্মদ শিবলি বিন আব্দুল্লাহ, বিভাগী পর্যায়ের জাতীয় পুরস্কার প্রাপ্ত শ্রেষ্ঠ ইমাম মাও মো. আনিছুর রহমান।
কমেন্ট বক্স