মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহে এসে বিবাহবার্ষিকী পালন করলেন সেই মার্কিন নারী

  • আপলোড তারিখঃ ১০-০১-২০১৮ ইং
ঝিনাইদহে এসে বিবাহবার্ষিকী পালন করলেন সেই মার্কিন নারী
সমীকরণ ডেস্ক: আমেরিকা থেকে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার রাখালগাছি গ্রামে শ্বশুর বাড়িতে এসে নিজেদের প্রথম বিবাহবার্ষিকী পালন করলেন সেই মার্কিন নারী এলিজাবেথ। লাল শাড়িতে তিনি সেজেছিলেন বাঙালি বধূ সাজে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় পরিবারের সদস্যদের সাথে নিয়ে কেক কাটেন তিনি। এরপর একে অপরকে খাইয়ে দেন। বিবাহবার্ষিকী উপলক্ষে তারা দু’জনে গ্রামের মাঠে-ঘাটে ছবি তুলেছেন। এই সপ্তাহে তিনি বাংলাদেশে এসেছেন নিজেদের বিবাহবার্ষিকী পালন করতে। ২০১৫ সালের মে মাসে ফেসবুকে পরিচয় এই দুজনের। এরপর ২০১৭ সালের ২ জানুয়ারি প্রেমের টানে আমেরিকা থেকে বাংলাদেশে চলে আসেন এই মার্কিন নারী। গত বছর ৯ জানুয়ারি খুলনার শালম এজি চার্চে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার রাখালগাছি গ্রামের নির্মল বিশ্বাসের ছেলে মিঠুন বিশ্বাসকে বিয়ে করেন। বিয়ে পড়ান রেভারেল্ড লিতু মুন্সি। বিয়ে করার পর মার্কিন নারী এলিজাবেথ বেশ কিছুদিন থাকেন শ্বশুর বাড়ি রাখালগাছিতে। আমেরিকা ফিরে যাওয়ার সময় স্বামী মিঠুনকে নিয়ে যেতে চেয়েছিলেন কিন্তু ভিসা জটিলতায় তাকে রেখেই চলে যেতে হয় এলিজাবেথকে। আর বিয়ের প্রথমবার্ষিকী স্বামীকে ছাড়া কি উদযাপন করা যায়? আর তাই জানুয়ারির প্রথম সপ্তাহে ছুটে আসেন শ্বশুরালয়ে। মিঠুন বিশ্বাস জানান, জানুয়ারির প্রথম সপ্তাহে এলিজাবেথ এখানে আসে। শুধুমাত্র বিবাহবার্ষিকী পালন করতে।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ