চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগ নেতা খালিদের জামিনে মুক্তি
- আপলোড তারিখঃ
১০-০১-২০১৮
ইং
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাবেক সদস্য খালিদ মাহমুদ জামিনে মুক্তি লাভ করেছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যার সময় জেলা কারাগার থেকে সে মুক্তি লাভ করে। এসময় জেল গেটে জেলা ছাত্রলীগের সভাপতি মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিকের পক্ষ থেকে ফুলের মালা পরিয়ে শুভেচ্ছা জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক আব্দুর রহমান, সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মেহেদী হাসান হিমেল, সাবেক স্কুল ও ছাত্র বিষয়ক সম্পাদক রাজু আহম্মেদ, বঙ্গবন্ধু ছাত্র পরিষদ চুয়াডাঙ্গা জেলার আহবায়ক সাইফুল ইসলাম রানা, যুগ্ম আহ্বায়ক আলহিম, কলেজ ছাত্রলীগ নেতা শাকিল আহম্মেদ জিম, তানভির আহম্মেদ সোহেল, সোয়েব রিগান, পৌর ছাত্রলীগ নেতা শিমুল লস্কর, আসাদুজ্জামান আসাদ, জেল ছাত্রলীগ নেতা অয়ন হাসান জোয়ার্দ্দার, অভি, যুবলীগ নেতা মন্টা, কলেজ ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক আব্দুল মালেক, সদর থানা ছাত্রলীগ নেতা রেদওয়ান আহম্মেদ রানা, আল মোমিন, জান্নাত, সাহেব, সিকদার, রোকন, মুন্না, পাভেল, জাহিদ, আগুন, আকাশসহ ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মিরা। জেল গেট থেকে কারামুক্ত ছাত্রলীগ নেতা খালিদ কে ফুলের মালা পরিয়ে এক বিশাল গাড়ি বহরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে পৌছালে শুভেচ্ছা জানায় চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সভাপতি মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিক।
কমেন্ট বক্স