মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

খুলনায় ইভটিজিংয়ের অভিযোগে ১২ পুলিশ ক্লোজড

  • আপলোড তারিখঃ ১০-০১-২০১৮ ইং
খুলনায় ইভটিজিংয়ের অভিযোগে ১২ পুলিশ ক্লোজড
সমীকরণ ডেস্ক: খুলনার বটিয়াঘাটা উপজেলার বাইনতলা এলাকায় বোন ও তার সহপাঠীদের ইভটিজিংয়ের প্রতিবাদ করায় মঙ্গলবার তারেক মাহমুদ নামে এক যুবককে বেদম মারধর করেছেন বাইনতলা পুলিশ ক্যাম্পের ৫ পুলিশ। এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী ক্যাম্প ঘেরাও ও বিক্ষোভ করে। খবর পেয়ে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় দায়ী ৫ পুলিশ সদস্যসহ ক্যাম্পের ১২ সদস্যকে তাৎক্ষণিকভাবে জেলা পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে। বটিয়াঘাটা থানা পুলিশ জানিয়েছে, বাইনতলা পুলিশ ক্যাম্পের নায়েক জাহিদ, কনস্টেবল নাইম, মামুন, রিয়াজ ও আবির ইভটিজিংয়ের সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে জানা গেছে। এই ৫ জনসহ ক্যাম্পের ১২ জনকেই পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ