স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় বখাটে তৌহিদ আটক
- আপলোড তারিখঃ
১০-০১-২০১৮
ইং
মুন্সিগঞ্জ প্রতিনিধি: আলমডাঙ্গার মুন্সিগঞ্জ বাজারের যাত্রী ছাউনীর সামনে এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার সময় আলমডাঙ্গা থানা পুলিশ মাদারহুদা গ্রামের বখাটে তৌহিদকে আটক করেছে। আজ বুধবার তাকে সংশ্লিøষ্ট মামলায় আদলতে সোপর্দ করা হতে পারে বলে থানা পুলিশ সূত্রে জানিয়েছে। আটককৃত তৌহিদ (২২) আলমডাঙ্গার জেহালা ইউনিয়নের মাদারহুদা গ্রামের কেরামত আলীর ছেলে। গতকাল সোমবার দুপুর ১টার দিকে তাকে আটক করে পুলিশ।
জানা যায়, আলমডাঙ্গার সোনাতনপুর গ্রামের মেয়ে মুন্সিগঞ্জ বালিকা বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্রী স্কুল থেকে বাড়ি ফেরার পথে তাকে উত্ত্যক্ত করছিলো তৌহিদ। এ সময় আলমডাঙ্গা থানা পুলিশের সেকেন্ড অফিসার এসআই জিয়াউল হক ও এসআই গিয়াস উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ তাকে হাতেনাতে আটক করে। পরে আটককৃত তৌহিদকে থানায় নেয়া হয়। আজ বুধবার তাকে সংশ্লিøষ্ট মামলায় আদালতে সোপর্দ করা হতে পারে বলে পুলিশ সূত্র জানিয়েছে। স্থানীয়রা জানায়, বখাটে তৌহিদ দীর্ঘদিন ধরে মুন্সিগঞ্জ বালিকা বিদ্যালয় ও নিগার সিদ্দিক কলেজের সামনে দাঁড়িয়ে স্কুল কলেজের ছাত্রীদের যৌন হয়রানী করে আসছিলো। তাকে আটক করায় এলাকাবাসী থানা পুলিশকে সাধুবাদ জানিয়েছে।
কমেন্ট বক্স