মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গার গড়াইটুপিতে তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ১০-০১-২০১৮ ইং
চুয়াডাঙ্গার গড়াইটুপিতে তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত
আকিমুল ইসলাম: চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের গড়াইটুপি বাজার কমিটির উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বাদ আসর পবিত্র কোরআন থেকে তেলওয়াতের মধ্য দিয়ে মাহফিলের কার্যক্রম শুরু হয়। বীর মুক্তিযোদ্ধা আওলাদ হোসেনের সভাপতিত্বে ও যুগিরহুদা দাখিল মাদরাাসার শিক্ষক আ. রহমানের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা মোফাজ্জেল হোসেন হেলালি (সাতক্ষীরা)। দ্বিতীয় বক্তা ছিলেন তরুণ বক্তা সংগীত শিল্পী ও চুয়াডাঙ্গা জাতীয় মোফাচ্ছের পরিষদের সদস্য হযরত মাওলানা খাইরুল ইসলাম। এছাড়াও আরও স্থানীয় বক্তারা ওয়াজ পেশ করেন। মাহফিলে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা চেয়ারম্যান আশাদুল হক বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন তিতুদহ ইউপি চেয়ারম্যান আকতার হোসেন, তিতুদহ ইউনিয়ন আ. লীগের যুগ্ম সাধারন সম্পাদক আব্দুল মতিন খোকন, জাহিদুল ইসলাম জাহিদ, রেজাউল করিম, গড়াইটুপি বাজার কমিটির সভাপতি শুকুর আলী, গড়াইটুপি বাজার কমিটির সাবেক সভাপতি দাউদ হোসেন, বিশিষ্ট ব্যাবসায়ী হাজী হারুন-অর-রশীদ, বিপ্লব হোসেন, উজ্জল হোসেন, তেঘরী মাদরাাসা শিক্ষক মহিদুল ইসলাম, আব্দুর রব, খাড়াগোদা জামে মসজিদের খতিব আলী আজগর, গড়াইটুপি জামে মসজিদের খতিব ইউনূচ আলী, আ,লীগ নেতা হায়দার আলী প্রমূখ। সর্বশেষ মাহফিলে আগত শত শত মুসল্লিদেরকে নিয়ে দেশ ও জাতীর প্রতি দোয়ার মধ্য দিয়ে মাহফিলের সমাপ্তি ঘোষণা করা হয়।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ