চুয়াডাঙ্গার খাড়াগোদা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ
- আপলোড তারিখঃ
১০-০১-২০১৮
ইং
তিতুদহ প্রতিনিধি: ‘ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল’ এ শ্লোগানকে সামনে রেখে নবগঠিত গড়াইটুপি ইউনিয়নের খাড়াগোদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টার সময় ম্যানেজিং কমিটির পক্ষ থেকে বিদ্যালয়ের সভাপতি ডা. হাফিজুর রহমান শিক্ষার্থীদের হাতে ফুটবল তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন খাড়াগোদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মশিউর রহমান, সহকারী শিক্ষক বশির আহম্মেদ, শাখাওয়াত হোসেন, এএএম জুনায়েদ রনি, সহকারী শিক্ষিকা রোজিনা খাতুন, শাহানাজ পারভিনসহ বিদ্যালয়ের সকল শিক্ষার্থীরা।
কমেন্ট বক্স