রাজনগরে প্রতিবন্ধীর মুদি দোকানে ১৫ হাজার টাকার মালামাল প্রদান
- আপলোড তারিখঃ
০৯-০১-২০১৮
ইং
আমঝুপি প্রতিনিধি: পক্ষাঘাতগ্রস্থ্যদের পূর্ণবাসন কেন্দ্র (সিআরপি) সাভার কর্তৃক মেহেরপুর সদর উপজেলা পিরোজপুর ইউনিয়নে রাজনগর গ্রামে প্রতিবন্ধী ব্যাক্তি ভবানী শাহাকে মুদি দোকানের ১৫ হাজার টাকার মালামাল প্রদান করেন। সিআরপি সমাজকল্যাণ বিভাগের সমাজকর্মী মাসুম ইকবাল, সিআরপি আইএলও প্রকল্পের আরডিও মুরাদ হোসন। এসময় উপস্থিত ছিলেন সিআরপির সাবেক সমাজকর্মী আজিমুল হক লাভলু ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। ভবানী সিআরপি থেকে ক্ষুদ্র ব্যবসার উপর প্রশিক্ষণ নিয়ে রাজনগর গ্রামে ক্ষুদ্র ব্যবসা পরিচালনা করায় তাকে সিআরপি অনুদান হিসাবে মালামাল প্রদান করেন।
কমেন্ট বক্স