মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মুজিবনগরের বাগোয়ানে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

  • আপলোড তারিখঃ ০৮-০১-২০১৮ ইং
মুজিবনগরের বাগোয়ানে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ
মুজিবনগর অফিস: মেহেরপুরের মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আয়ুব হোসেনের অসহায় ও দুঃস্থ শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল রবিবার সকালে বাগোয়ান ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ইউনিয়নের বিভিন্ন গ্রামের গরিব অসহায় ও দুঃস্থ শীতার্থদের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। বাগোয়ান ইউপি চেয়ারম্যান আয়ুব হোসেনের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার নাহিদা আক্তার। এ সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য সোহরাব হোসেন, কাজী কমর উদ্দিন সেলিম, আনারুল ইসলাম আশরাফুল ইসলাম, বাগোয়ান ইউপি তহসিলদার ইউসুফ আলী। এ সময় ইউপি চেয়ারম্যান বলেন এর আগেও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে, এখনও করা হচ্ছে। পর্যায়ক্রমে এক হাজার শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হবে।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ