মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

শৈলকুপার খালে ইজিবাইক চালকের লাশ

  • আপলোড তারিখঃ ০৭-০১-২০১৮ ইং
শৈলকুপার খালে ইজিবাইক চালকের লাশ
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ত্রিবেনী গ্রামের উত্তরপাড়ার একটি সেচখাল থেকে সেলিম (২৫) নামে এক ইজিবাইক চলকের লাশ উদ্ধার করেছে পুলিশ। পেশায় ইজিবাইক চালক নিহত সেলিম কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কুলশিবাসা গ্রামের জোয়াদ আলীর ছেলে। পুলিশ ধারণা করছে হত্যার পর তার ইজিবাইকটি দুর্বৃত্তরা নিয়ে গেছে। শৈলকুপা থানার ওসি আলমগীর হোসেন জানান, সকালে সেচখালের পানিরে ভিতরে একটি মৃতদেহ পড়ে থাকতে দেখে গ্রামবাসি পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ দুপুরের দিকে মৃতদেহটি উদ্ধার করে ময়ন তদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়। নিহত ব্যক্তির চোখ দুটি তুলে নেওয়া হয়েছে। তার পরণে জিন্সের প্যান্ট ও লাল রংয়ের জ্যাকেট ছিল। মৃতদেহের পাশ থেকে পুলিশ একটি লাঠি উদ্ধার করেছে। গত ক বছর আগেও শৈলকুপার বিভিন্ন স্থানে ইজিবাইক ও অটো ভ্যান চালকের লাশ পায় পুলিশ। তাদের বাড়িও কুষ্টিয়ার বিভিন্ন গ্রামে।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ