মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

  • আপলোড তারিখঃ ০৭-০১-২০১৮ ইং
আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার হতদরিদ্রের পাশে দাঁড়িয়েছেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার রাহাত মান্নান। গত কয়েকদিন ধরে তিনি বিভিন্ন এলাকায় শীতার্ত-হতদরিদ্রের মাঝে কয়েকশ’ কম্বল বিতরণ করেন। তিনি গতকাল শনিবার রাতেও ওয়াপদা কলোনী ও রাধিকাগঞ্জ এলাকার দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। এছাড়াও তিনি শুক্রবার সন্ধ্যার পর শহরের আনন্দধাম, হাউসপুর হঠাৎপাড়া ও এক্সচেঞ্জপাড়ার অলিগলিতে ঘুরে কম্বল বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী খালেদুর রহমান অরুন, প্রেসক্লাব সভাপতি খন্দকার শাহ আলম মন্টুসহ উপজেলার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। উপজেলা নির্বাহী অফিসার রাহাত মান্নানসহ কর্মকর্তাবৃন্দ পৌর এলাকার বিভিন্ন স্থানে দুস্থ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অব্যাহত রাখবেন বলে তিনি জানান।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ