মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

শিশু সুমাইয়া ধর্ষন মামলায় ভিন্ন ভিন্ন তথ্য : শঙ্কিত পরিবার

  • আপলোড তারিখঃ ০৬-০১-২০১৮ ইং
শিশু সুমাইয়া ধর্ষন মামলায় ভিন্ন ভিন্ন তথ্য : শঙ্কিত পরিবার
ঝিনাইদহ অফিস: শৈলকুপার হাকিমপুর গ্রামে শিশু সুমাইয়া ধর্ষন মামলার চার্জশিট প্রদান করা হয়েছে। গত বছরের ৩০ ডিসেম্বর মামলার তদন্ত কর্মকর্তা শৈলকুপা থানার এসআই ইকবাল কবির আদালতে চার্জশিট প্রদান করেন। শিশু সুমাইয়া ধর্ষন মামলায় বাদীর এজাহার, মানবাধিকার ও পুলিশের তদন্তে ভিন্ন ভিন্ন তথ্য থাকায় মামলাটির ভবিষ্যাত নিয়ে হতদরিদ্র পরিবারটি শংকিত। প্রশ্ন উঠেছে কার কথা ঠিক? মামলাটির রেকর্ড পর্যালোচনা করে দেখা যায় মামলাটির বাদী তছির উদ্দীন ঘটনার ৬দিন পর শৈলকুপা থানায় উপস্থিত হয়ে একই গ্রামের মনোয়ার মোল্লার ছেলে শিমুলের (১৯) বিরুদ্ধে ধর্ষন মামলা করেন। মামলা দায়েরের পর শিমুলকে পুলিশ গ্রেফতারও করে। বাদী তার এজাহারে দাবী করেছেন, আসামী শিমুলই তার নাতনিকে ফুসলিয়ে নিয়ে ধর্ষন করে। পরবর্তীতে পুলিশ একই গ্রামের ভাজা বিক্রেতা ওসমান গনিকে সন্দিগ্ধ হিসেবে গ্রেফতার করে এই ধর্ষন ঘটনার সাথে যুক্ত করে জেল হাজতে পাঠায়। আদালত থেকে গত বৃহস্পতিবার ওসমান গণি জামিন লাভ করলেও শিমুল এখনো কারাগারেই আছেন। এদিকে, মামলার এজাহার, পুলিশ ও মানবাধিকারের তদন্তে ভিন্ন ভিন্ন তথ্য থাকায় সুমাইয়া ধর্ষন মামলাটি আদৌ সাফল্যের মুখ দেখবে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ দেখা দিয়েছে।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ