মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ইয়াবাসহ চুয়াডাঙ্গা শান্তিপাড়ার রুহুল আমিন আটক

  • আপলোড তারিখঃ ০৬-০১-২০১৮ ইং
ইয়াবাসহ চুয়াডাঙ্গা শান্তিপাড়ার রুহুল আমিন আটক
নিজস্ব প্রতিবেদক: চ্য়ুাডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) মাদক বিরোধী অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবাসহ শান্তিপাড়ার রুহুল আমিনকে (৫৫) আটক করেছে। গতকাল শুক্রবার রাত ৮টার পর বুজরুকগড়গড়ি জনৈক শাকেরের চাতালের সামনে থেকে তাকে আটক করা হয়। পরে আটককৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলাসহ চ্য়ুাডাঙ্গা সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়। থানা সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চ্য়ুাডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশের এসআই মুহিতুর রহমানসহ সঙ্গীয় ফোর্সসহ গতকাল সন্ধ্যার পর বুজরুকগড়গড়ি এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানকালে চ্য়ুাডাঙ্গা পৌর শহরের শান্তিপাড়া এলাকার মৃত মফিজ উদ্দীনের ছেলে রুহুল আমিনকে আটক করে। এসময় তার শরীর তল্লাশি করে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে আটককৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলাসহ চ্য়ুাডাঙ্গা সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ