মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • আপলোড তারিখঃ ০৬-০১-২০১৮ ইং
গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মেহেরপুরে জাতীয় সামাবেশ উদ্বোধন এবং আনছার ও মেহেরপুর অফিস: ‘ঘরে ঘরে শান্তি চাই, উন্নত সমাজ গড়তে চাই’ এই প্রতিপাদ্যে মেহেরপুরে জাতীয় সামাবেশ উপলক্ষে এবং আনছার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে মেহেরপুরে একটি র‌্যালী বের করে আনছার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে আনছার ভিডিপির কার্যালয় থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালিটি শহর প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বরে গিয়ে শেষ হয়। র‌্যালীতে নেতৃত্ব দেন জেলা প্রশাসক পরিমল সিংহ। পুলিশ সুপার আনিছুর রহমান, আনছার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট আব্দুর রশিদ, উপজেলা কর্মকর্তা শহিদুল ইসলামসহ জেলার আনছার সদস্য ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ