শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরের নুর কুতুবুল আলমের দেশ সেরা শিক্ষকের পুরস্কার লাভ

  • আপলোড তারিখঃ ০৬-০১-২০১৮ ইং
জীবননগরের নুর কুতুবুল আলমের দেশ সেরা শিক্ষকের পুরস্কার লাভ
জীবননগর অফিস: প্রধানমন্ত্রীর দপ্তর কর্তৃক পরিচালিত একসেস টু ইনফরমেশন (এটুআই) এবং শিক্ষক বাতায়নে দেশ সেরা শিক্ষক নির্বাচিত হয়েছেন জীবননগর শাপলাকলি মাধ্যমিক বিদ্যালয়ের কম্পিউটার শিক্ষক নুর কুতুবুল আলম। তাকে দেশ সেরা শিক্ষক হিসেবে সম্মাননা প্রদানসহ সরকারি খরচে তাকে কক্সবাজার ভ্রমণ করিয়েছে এটুআই। স্কুল সূত্রে জানা গেছে, শাপলাকলি আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের আইসিটি শিক্ষক নুর কুতুবুল আলম দেশ সেরা শিক্ষকের মর্যাদা অর্জন ছাড়াও মাইক্রোসফট কর্তৃক পরিচালিত এমআইইতে দেশের ৬৮ জন শিক্ষকের মধ্যে নিজেকে সেরা দশের মধ্যে এবং ২০১৭ সালে তিনি ইন্টারন্যাশনাল স্কুল অ্যাওয়ার্ড আইএসতে ভূষিত হয়েছে। চলতি মাসে চিন-মৈত্রী হলে আয়োজিত অনুষ্ঠানে তার হাতে এ পুরস্কার তুলে দেওয়া হবে। ডিজিটাল বাংলাদেশ গড়তে তিনি তার বিদ্যালয় সকল শিক্ষককে ইন হাউজ প্রশিক্ষণের মাধ্যমে ডিজিটাল শিক্ষক তৈরীতে কাজ করছেন।


কমেন্ট বক্স
notebook

ওয়েভ ট্রেড ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণ ব্যাচের উদ্বোধন