চুয়াডাঙ্গায় ৫০ গ্রাম গাঁজাসহ বাহারুল আটক
- আপলোড তারিখঃ
০৫-০১-২০১৮
ইং
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) মাদক বিরোধী অভিযান চালিয়ে ৫০ গ্রাম গাঁজাসহ হাটকালুগঞ্জ গ্রামের বাহারুলকে (২৫) আটক করে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার পর কেদারগঞ্জ বাজার ফিরোজ রোড থেকে তাকে আটক করা হয়। পরে আটককৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলাসহ চ্য়ুাডাঙ্গা সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়। থানা সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশের এসআই ইবনে খালিদ স্ট্যালিন সঙ্গীয় ফোর্স গতকাল সন্ধ্যার পর কেদারগঞ্জ বাজার ফিরোজ রোডে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে চুয়াডাঙ্গা পৌর শহরের হাটকালুগঞ্জ এলাকার আছাদুল ইসলামের ছেলে বাহারুলকে আটক করেন। এসময় তার শরীর তল্লাশি করে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে আটককৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলাসহ চুয়াডাঙ্গা সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়।
কমেন্ট বক্স