মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় তীব্র শীতে চাহিদা বেড়েছে মোজা ও টুপির

  • আপলোড তারিখঃ ০৫-০১-২০১৮ ইং
চুয়াডাঙ্গায় তীব্র শীতে চাহিদা বেড়েছে মোজা ও টুপির
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় চলছে তীব্র শীত। আর এই শীতে নারী-পুরুষ সবারই হাত মোজা ও টুপির ব্যাপক চাহিদা বেড়েছে। গতকাল বৃহস্পতিবার শহরের বিভিন্ন মার্কেট ও ফুটপথের কাপড়ের দোকান ঘুরে এমন চিত্র দেখা যায়। ছোট শিশুদের থেকে শুরু করে বিভিন্ন বয়সী মানুষ ও বৃদ্ধদেরকে শীতের হাত মোজা ও টুপি কিনতে দেখা যায়। শীতের হাত মোজা কিনতে আসা এক ব্যক্তির সাথে কথা বললে তিনি জানান, তীব্র শীতে কনকনে ঠান্ডার হাত থেকে বাঁচতে তারা শীতের পোশাকের সাথে হাত মোজা ও টুপি কিনছেন। এ বিষয়ে একজন কাপড় ব্যবসায়ীর সাথে কথা বললে তিনি বলেন, গত দুই দিন ধরে শুরু হওয়া তীব্র শীতে তাদের দোকানে হাত মোজা ও টুপির চাহিদা ব্যাপক বৃদ্ধি পেয়েছে। সুতি, উল, পশমি, নেট কাপড়ে বিভিন্ন রঙের কানটুপির কালেকশন রয়েছে বলে জানায় তারা। শীতের টুপির দাম ৮০ থেকে ৩৫০ টাকার মধ্যে। তবে সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে মানকি টুপি।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ