মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় মাদরাসাতুল মদিনা লি তাহফিজিল কুরআনের উদ্বোধন

  • আপলোড তারিখঃ ০৫-০১-২০১৮ ইং
চুয়াডাঙ্গায় মাদরাসাতুল মদিনা লি তাহফিজিল কুরআনের উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় মাদরাসাতুল মদিনা লি তাহফিজিল কুরআনের উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার সময় এ মাদরাসার উদ্বোধন করা হয়। চুয়াডাঙ্গা নিউ মার্কেট জামে মসজিদের পেশ ইমাম হযরত মাওলানা মুফতি জুনাইদ আল হাবিবী’র সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হযরত মাওলানা মুফতি হাফিজুর রহমান মেহেরপুরী, মুফতি ইমরান হুসাইন (পাবনা), হাফেজ গোলাম মওলা (কুষ্টিয়া), হাফেজ বায়েজীদ হোসাইন, চুয়াডাঙ্গা সদর হাসপাতাল জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মো. আব্দুল মজিদ, মাওলানা বশির উদ্দিন, সেলিম মেম্বর, আলাউদ্দিন, গোল্ড কিং জুয়েলারীর মালিক হাজী আবু সাঈদ, হাজী মোস্তাফিজুর রহমান বাবু। এছাড়াও আরো উপস্থিত ছিলেন শাহজাহান, মুকুল, হাসিবুল, রেজাউল, আজম, মিজানুর, আব্দুল বারী, মজনু এবং হাজী খবির উদ্দিন। অনুষ্ঠানটি পরিচালনা করেন অত্র মাদরাসার পরিচালক আলহাজ্ব হাফেজ কারী ইয়াকুব আলী।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ