মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় গরিব ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ

  • আপলোড তারিখঃ ০৫-০১-২০১৮ ইং
আলমডাঙ্গায় গরিব ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে গরিব ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল সকালে উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে কম্বল বিতরণ করেন উপজেলা নিবার্হী অফিসার রাহাত মান্নান। সে সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী খালেদুর রহমান অরুন, প্রেসক্লাব সভাপতি খন্দকার শাহ আলম মন্টু, প্রকল্প বাস্তবায়ন সহকারী আব্দুল লতিফসহ কর্মচারীবৃন্দ। এছাড়াও উপজেলা নির্বাহী অফিসার রাহাত মান্নানসহ কর্মকর্তাবৃন্দ দাসপাড়া, ক্যানেলপাড়াসহ পৌর এলাকার বিভিন্ন স্থানে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছেন।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ