মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা প্রেসক্লাব ও সাংবাদিক সমিতি নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

  • আপলোড তারিখঃ ০৪-০১-২০১৮ ইং
চুয়াডাঙ্গা প্রেসক্লাব ও সাংবাদিক সমিতি নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা প্রেসক্লাব ও বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা ইউনিটের নব নির্বাচিত নেতৃবৃন্দকে ফুলের শুভেচ্ছা প্রদান অব্যাহত রয়েছে। গতকাল বুধবারও বিভিন্ন সংগঠনের তরফে ফুল দিয়ে নব নির্বাচিত নেতৃবৃন্দকে অভিনন্দিত করা হয়। অভিনন্দন গ্রহণ করেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের নব নির্বাচিত সভাপতি সরদার আল আমিন, সাধারণ সম্পাদক রাজীব হাসান কচি, বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা ইউনিটের নব নির্বাচিত সভাপতি রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক শাহ আলম সনি। চুয়াডাঙ্গা প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিক নেতৃবৃন্দের অভিনন্দন জানানোর সময় উপস্থিত ছিলেন ডিজিটাল আন্তজার্তিক মানবাধিকার ফাউন্ডেশন চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি রহমান রনজু, সদস্য মিজানুর রহমান, শামীম রেজা, প্রান্ত সজীব, মাবুদ সরকার, সোহেল রানা ডালিম, মেহেদী হাসান, আল ইমরান অহমেদ প্রমুখ। এছাড়া চুয়াডাঙ্গা প্রেসক্লাব সভাপতিকে তার দফতরে ফুল দিয়ে অভিনন্দিত করে বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশন চুয়াডাঙ্গা জেলা শাখা। এ সংগঠনের চুয়াডাঙ্গা জেলা সাধারণ সম্পাদক ডা. মো. রবিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ডা. মো. রোকনুজ্জামান, অর্থ সম্পাদক ডা. মো. মোখলেছুর রহমানসহ কেন্দ্রীয় কার্য নিবাহী পরিষদের সহ সাংগঠনিক সম্পাদক ডা. মো. আক্তারুজ্জামান জোয়ার্দ্দার উপস্থিত থেকে সরদার আল আমিনকে ফুল দিয়ে অভিনন্দন জানান।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ