রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গার ফরিদপুরে কৃষক সমাবেশ অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ০৪-০১-২০১৮ ইং
আলমডাঙ্গার ফরিদপুরে কৃষক সমাবেশ অনুষ্ঠিত
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা কৃষি অফিসের উদ্যোগে উদ্বুদ্ধকরণ কৃষক সমাবেশ ও কৃষি প্রযুক্তি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুর ১২টার দিকে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বেলগাছি ইউনয়িনের বিপুল কৃষক অংশ গ্রহন করেন। বেলগাছী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বাবু সমীর কুমার দে’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন যশোর অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ চন্ডীদাস কুন্ডু। প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলার নির্বাহী অফিসার রাহাত মান্নান, বেলগাছী ইউপি চেয়ারম্যান আমিরুল ইসলাম মন্টু, চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপপরিচালক নাইম আল সাকীব, জেলা প্রশিক্ষণ অফিসার প্রবীর কুমার বিশ^াস, চুয়াডাঙ্গা ইউনিসেফের জেলা পুষ্টি কর্মকর্তা রুমানা শারমিন, চুয়াডাঙ্গা সদরের কৃষি অফিসার তালহা জুবায়ের ও ওসি (তদন্ত) লুৎফুল কবির। উপসহকারী কৃষি কর্মকর্তা আব্দুল মান্নানের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হাসিবুল হাসান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কৃষি সম্প্রসারন কর্মকর্তা সজল কুমার ব্যানার্জি, অতিরিক্ত কৃষি অফিসার সাইফুল ইসলাম, অতিরিক্ত কৃষি সম্প্রসারন অফিসার তাপস কুমার রায়, প্রধান শিক্ষক মিরাজুন নেছা, উপসহকারী কৃষি কর্মকর্তা রহিমা খাতুন, জাহিদুল ইসলাম, কৃষক হাফিজুর রহমান, শরিয়ত আলী। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন চুয়াডাঙ্গা সদরের উপসহকারী কৃষি কর্মকর্তা আহসান উল হক শাহিন।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা জেলা খেলাফত মজলিসের সেক্রেটারি জুবায়ের খানের সঙ্গে