মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগর ইউএনও’র সাথে বন্ধু রক্তদান কেন্দ্রের সদস্যদের সাক্ষাত

  • আপলোড তারিখঃ ০৪-০১-২০১৮ ইং
জীবননগর ইউএনও’র সাথে বন্ধু রক্তদান কেন্দ্রের সদস্যদের সাক্ষাত
জীবননগর অফিস: ‘মাদককে না বলুন, বাল্য বিবাহ প্রতিরোধ করুন, রক্তদিন জীবন বাঁচান’ এই স্লোগানকে সামনে রেখে জীবননগর উপজেলা নির্বাহী অফিসারের সাথে সৌজন্য সাক্ষাত করলেন জীবননগর বন্ধু রক্তদান কেন্দ্রের সদস্যরা। গতকাল বুধবার সকাল ১১টার সময় জীবননগর উপজেলা নির্বাহী অফিসারের কার্যলয়ে জীবননগর বন্ধু রক্তদান কেন্দ্রের সদস্যরা উপজেলা নির্বাহী অফিসার সেলিম রেজার সাথে সৌজন্য সাক্ষাত করেন। এ সময় বন্ধু রক্তদান কেন্দ্রের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসারকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জীবননগর বন্ধু রক্তদান কেন্দ্রের উপদেষ্টা জাহিদ বাবু, এটিএম মাজেদুল ইসলাম মিল্টন, সভাপতি সামিউল ইসলাম অভি, সাধারন সম্পাদক মিঠুন মাহমুদ, যুগ্ম সম্পাদক নাজমুল, প্রচার সম্পাদক সোহেল, অর্থ সম্পাদক মানিক, সদস্য মফিজুল ইসলাম, শাকিব হোসেন রবিন প্রমুখ।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ