মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরের আন্দুলবাড়ীয়ায় শীতবস্ত্র বিতরণ

  • আপলোড তারিখঃ ০৪-০১-২০১৮ ইং
জীবননগরের আন্দুলবাড়ীয়ায় শীতবস্ত্র বিতরণ
আন্দুলবাড়ীয়া প্রতিনিধি: জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া বাজারের নৈশপ্রহরীদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। সরকারিভাবে বরাদ্দকৃত কম্বল চেয়ে ইউএনও’র কাছে আবেদন করে বাজার কমিটি। আবেদনের প্রেক্ষিতে বেশ কিছু কম্বল দেন ইউএনও সেলিম রেজা। গতকাল বুধবার রাত সাড়ে ৮টায় আন্দুলবাড়ীয়া বাজার কমিটির কার্যালয়ে কম্বল বিতরণ করা হয়। বাজার কমিটির আহ্বায়ক আব্দুল খালেকের সভাপতিত্বে আনুষ্ঠানিকভাবে নাইটগার্ড ইনচার্জ নুরুল ইসলামের হাতে এ কম্বল তুলে দেন আহ্বায়ক কমিটির সাধারণ সম্পাদক আলিউল হক আলা। এ সময় উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ আজিজুল হক, দপ্তর সম্পাদক মঈনুল ইসলাম লুলু মিয়া, সদস্য ওবাইদুর রহমান, মোল্লা আবুল বাশার খোকন, জামিরুল খান, ১নং ওয়ার্ডের ইউপি মেম্বার নুর ইসলাম খোকা, শাহাপুর ক্যাম্প ইনচার্জ লিটন গাজী এবং বাজার কমিটির দপ্তর সম্পাদক ও সাংবাদিক জাহিদুল ইসলাম মামুন।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ