মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় একজন আহত

  • আপলোড তারিখঃ ০৩-০১-২০১৮ ইং
চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় একজন আহত
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় করিমনের ধাক্কায় ইসহাক হোসেন নামের একজন ব্যক্তি আহত হয়েছে। আহত ইসহাক হোসেন (৪৫) চুয়াডাঙ্গা পৌর এলাকার সাতগাড়ি নতুন পাড়ার আব্দুল বাতেনের ছেলে এবং চুয়াডাঙ্গা রেলস্টেশনের আমাদের হোটেলের স্বত্বাধিকারী। আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। গতকাল মঙ্গলবার ভোর ৬টার দিকে চুয়াডাঙ্গা রেলস্টেশন সড়কে এ দূর্ঘটনা ঘটে। জানা যায়, চুয়াডাঙ্গা রেলস্টেশনে খাবার হোটেল থাকার সুবাদে মঙ্গলবার ভোরে ইসহাক হোটেলে যাওয়ার উদ্দেশ্য পাখিভ্যান যোগে যাচ্ছিলেন। পথিমধ্যে একটি করিমন এসে পাখিভ্যানটিকে পিছন দিক থেকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন ইসহাক। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ