আটক সাতগাড়ীর খালিদকে জেলহাজতে প্রেরণ
- আপলোড তারিখঃ
০৩-০১-২০১৮
ইং
দামুড়হুদার ইব্রাহীমপুর পার্কে হামলা ও টাকা লুটের ঘটনায়
নিজস্ব প্রতিবেদক: দামুড়হুদা উপজেলার ইব্রাহীমপুর মেহেরুন নেসা পার্কে হামলা ভাঙচুর ও টাকা লুটের ঘটনায় আটককৃত চুয়াডাঙ্গা সাতগাড়ির দূর্ধর্ষ সন্ত্রাসী ১৭ মামলার আসামী খালিদ মাহমুদ ওরফে খালিদকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। দ্রুত বিচার আইনে মামলায় তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেয় চুয়াডাঙ্গা জজ কোর্টের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল হালিম। গতকাল মঙ্গলবার তাকে দামুড়হুদা থানা থেকে চুয়াডাঙ্গা আদালতে সোপর্দ করলে আদালত তাকে জেলহাজতে প্রেরণ করে। আজ বুধবার তাকে রিমান্ড চেয়ে আবার আদলতে তোলা হতে পারে বলে জানা গেছে। প্রসঙ্গত, গত সোমবার দামুড়হুদা উপজেলার ইব্রাহীমপুর মেহেরুন নেসা পার্কের ক্যাশ কাউন্টারে ঢুকে মৃত্যুর ভয় দেখিয়ে ক্যাশ থেকে টাকা ছিনিয়ে নেওয়ার সময় দুর্ধর্ষ সন্ত্রাসী ১৭ মামলার আসামী খালিদ মাহমুদ ওরফে খালিদ হাসানকে (২৩) পার্কের স্টাফরা আটক করে পুলিশে দেয়। এসময় পুলিশের সাথে থানায় আসা পার্কের স্টাফ ইব্রাহীমপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে আব্দুল ওয়াহেদ বাদী হয়ে পার্কের বিভিন্ন জিনিস ভাংচুর ও টাকা লুটের অভিযোগে দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করেন।
কমেন্ট বক্স