গাংনীতে জমি নিয়ে বিরোধে : ইটের আঘাতে গৃহবধূ জখম
- আপলোড তারিখঃ
০৩-০১-২০১৮
ইং
গাংনী অফিস: গাংনী পৌর এলাকার ৭নং ওয়ার্ডে জমিজমা বিরোধে এক গৃহবধুকে ইট দিয়ে পেটে আঘাত করেছে। এ ঘটনায় গুরুতর আহত গৃহবধুকে স্থানীয়রা উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। গতকাল মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুুতি চলছিল। জানা গেছে, ৭নং- ওয়ার্ডের নুর এবং ওলিয়ার রহমানের সাথে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ রয়েছে প্রতিবেশি সোয়াইব হোসেনদের। এঘটনা উভয় পক্ষ মহামান্য আদালতের নিকট কয়েকটি বিচারধীন রয়েছে। কিন্তু স্থানীয় বদরুদোজার ছেলে নুর হোসেন ও ওয়ালিয়ার রহমান হঠাৎ গতকাল চড়াও হয় এবং তাদের প্রতিপক্ষ সোয়াইব হোসেনের স্ত্রী কুইন খাতুনকে ইট দিয়ে পেটে আঘাত করে। এঘটনায় সে মাঠিতে লুটিয়ে পরলে তারা ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়রা কুইনকে উদ্ধার করে গাংনী হাসপাতালে ভর্তি করে। বর্তমানে সে গাংনী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
কমেন্ট বক্স