মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চোর আটক : গণধোলাই শেষে পুলিশে সোপর্দ

  • আপলোড তারিখঃ ০৩-০১-২০১৮ ইং
চোর আটক : গণধোলাই শেষে পুলিশে সোপর্দ
চুয়াডাঙ্গার হোটেল শিমরানে চুরির সময় হাতেনাতে নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা শহরের শহীদ হাসান চত্বরে হোটেল শিমরানে দু’দফা চুরি করার সময় হাতেনাতে এক চোর আটক হয়েছে। গণধোলায় শেষে চোর খ্রিষ্টান ধর্মাবলম্বী মিঠুন পিনারুকে (৪০) পুলিশের হাতে তুলে দিয়েছে হোটেলের কর্তৃপক্ষ। গতকাল মঙ্গলবার রাত ৭টার সময় তাকে আটক করা হয়। জানা গেছে, চুয়াডাঙ্গা শহরের শহীদ হাসান চত্বরে হোটেল শিমরানে চুরি করার সময় এক চোরকে আটক করেছে হোটেলের লোকজন। চোর খ্রিষ্টান ধর্মাবলম্বী মিঠুন পিনারু দর্শনা দক্ষিন চাঁদপুরের মৃত অন্তনি পিনারুর ছেলে। হোটেল কর্তিপক্ষ জানায়, কয়েকদিন পূর্বে সে এ হোটেলে খাবার খেতে এসে একটি মোবাইল ফোন চুরি করে নিয়ে যায়। আবার সে আজ মঙ্গলবার এখানে আসে। চোর মিঠুনের আসা দেখে হোটেলের লোকজন সতর্কতার সহিত তার দিকে দৃষ্টি রাখে। কিছু সময় বসার পর সে খাবারের অর্ডার দেয়। এসময় সে ড্রয়ার থেকে ১০ টাকার এক বান্ডিল টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় তাকে আটক করে গনধোলায় দেয় হোটেলের লোকজন। পরে সদর থানার এসআই মকবুল হোসেন তাকে আটক করে থানা হেফাজতে নেন।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ