কার্পাসডাঙ্গায় ছাত্রলীগের আলোচনা সভা
- আপলোড তারিখঃ
০৩-০১-২০১৮
ইং
কার্পাসডাঙ্গা অফিস: দামুড়হুদার কার্পাসডাঙ্গা ইউনিয়ন ছাত্রলীগের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টার সময় ছাত্রলীগের দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। কার্পাসডাঙ্গা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি কামরুজ্জামান রানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাজু আহমেদ রিংকু। এ সময় আরো উপস্থিত ছিলেন কার্পাসডাঙ্গা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সানাউল কবির শিরিন শেখ, ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি তুহিন, ফরহাদ, রিয়াদ, সাজ্জাদ-২, রকিবুল প্রমুখ। অনুষ্ঠান শেষে কার্পাসডাঙ্গা ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি সাজ্জাদের জন্মদিন পালন করা হয়।
কমেন্ট বক্স