জীবননগরে সাংবাদিকদের সাথে জনপ্রতিনিধিদের মতবিনিময়
- আপলোড তারিখঃ
০৩-০১-২০১৮
ইং
জীবননগর অফিস: জীবননগর প্রেসক্লাবের কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন উপজেলার জনপ্রতিনিধিবৃন্দ। মতবিনিময়সভায় অংশ নেন সাবেক উপজেলা চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোর্তূজা, উপজেলা চেয়ারম্যান প্যের আওয়ামী লীগের সভাপতি আবু মো. আব্দুল লতিফ অমল ও পৌর মেয়র উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম। সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এ জনপ্রতিনিধিবৃন্দ সাংবাদিকদের জানান, গত দুবছরে জীবননগর পৌরসভার উন্নয়ন ঘটানো হয়েছে। রাস্তা ও ড্রেনেজ ব্যবস্থা উন্নয়নের জন্য দরপত্র আহ্বান করা হয়েছে। এ উপজেলার প্রত্যন্ত এলাকার রাস্তা-ঘাট, ব্রীজ-কালভার্ট ও অবকাঠামোগত উন্নয়ন করা হচ্ছে। বিদ্যুত ব্যবস্থার উন্নয়ন ঘটেছে। জনপ্রতিনিধিবৃন্দ বলেন, দৌলৎগঞ্জ স্থলবন্দর বাস্তবায়নে প্রচেষ্টা অব্যাহত রয়েছে। পেসক্লাবের উন্নয়নসহ এ উপজেলা সার্বিক উন্নয়নে কাজ করা হচ্ছে। পৌর মেয়র জাহাঙ্গীর আলম প্রতিশ্রুতি দিয়ে বলেন, আগামী অর্থ বছরে প্রেসক্লাবের বিল্ডিং নির্মাণে প্রকল্প গ্রহণ করা হবে। উপজেলা চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ প্রতিশ্রুতি দিয়ে বলেন, প্রেসক্লাবের যাবতীয় আসবাবপত্র তিনি সরবরাহ করবেন। এ সময় নেতৃবৃন্দ জীবননগর উপজেলার উন্নয়নে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য আহ্বান জানান। গতকাল মঙ্গলবার বিকেলে প্রেসক্লাব ভবনে প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল কবিরের সভাপতিত্বে এ মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়। সাধারণ সম্পাদক এম আর বাবুর সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক প্রেসক্লাব সভাপতি কামাল সিদ্দিকী বাবু, প্রেসক্লাবের সহ-সভাপতি এসএম কামাল উদ্দিন জোয়াদ, সহ-সম্পাদক জিএ জাহিদুল ইসলাম, সাংবাদিক সালাউদ্দীন কাজল, শেখ শহিদ, ফয়সাল মাহতাব মানিক, জামাল উদ্দিন খোকন, মুন্সী ওয়াহেদুল ইসলাম খোকন ও মনিরুল ইসলাম প্রমূখ।
কমেন্ট বক্স