মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনায় ফেনসিডিলসহ একজন আটক

  • আপলোড তারিখঃ ০২-০১-২০১৮ ইং
দর্শনায় ফেনসিডিলসহ একজন আটক
দামুড়হুদা প্রতিনিধি: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনায় ফেনসিডিলসহ জীবন আলমগীর নামে এক জনকে আটক করেছে পুলিশ। তার বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে একটি মাদক মামলা করেছে। গতকাল সোমবার বিকেল সাড়ে ৪ টার দিকে তাকে আটক করে পুলিশ। দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আকরাম হোসেন জানান, দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই লাভলু সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান চালায় ইসলাম বাজারস্থ পুরাতন পুলিশ ফাঁড়ির সামনে পুকুর পাড়ের রাস্তর উপর। অভিযানে পুলিশ উপজেলার দর্শনা পরানপুর বেলেমাঠ পাড়ার মৃত. আত্তার আলীর ছেলে জীবন আলমগীরকে আটক করে। আটকের পর পুলিশ তার দেহ তল্লাশী করে ৬ বোতল ফেনসিডিল উদ্ধার করতে সক্ষম হয়। এ বিষয়ে এএসআই লাভলু বাদী হয়ে জীবন আলমগীরের মাদকদ্রব্য আইনে দামুড়হুদা মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ