মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

নৌকার পাশে থাকুন : প্রধানমন্ত্রী

  • আপলোড তারিখঃ ০১-০১-২০১৮ ইং
নৌকার পাশে থাকুন : প্রধানমন্ত্রী
সমীকরণ ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা নৌকা প্রতীকে ভোট চেয়েছেন। তিনি বলেন, ‘অতীতের মতো আগামী নির্বাচনেও নৌকার পাশে থাকুন। আমরা দেশের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করছি, আগামীতেও করব। গতকাল রোববার যশোর ঈদগাহ ময়দানে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। যশোরের ভবদহ সমস্যার ব্যাপারে শেখ হাসিনা বলেন, ‘এ অঞ্চলের জলাবদ্ধতা দূর করার জন্য কপোতাক্ষসহ ভৈরব নদের জলাবদ্ধতা যদি দূর করতে পারি, তাহলে ভবদহের পানিনিষ্কাশনও সহজ হয়ে যাবে। ভবদহ সংস্কারেরও আমরা ব্যবস্থা নিয়েছি। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও তাঁর দুই ছেলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে প্রধানমন্ত্রী বলেন, ‘খালেদা জিয়ার এক ছেলে দেশের টাকা পাচার করে আমেরিকায় ধরা পড়েছে। আরেক ছেলে সিঙ্গাপুরে ধরা পড়েছে। ওই টাকা আমরা ফিরিয়ে এনে দেশের কাজে লাগিয়েছি। তাদের মা-ও কম যান না। তিনি (খালেদা জিয়া) এতিমদের টাকা মেরে খান। বিএনপি-জামায়াতের শাসনামলের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, বিএনপি-জামায়াত জোট ভূতের মতো দেশ চালিয়েছে। কথায় আছে ভূত পেছন দিকে হাঁটে। বিএনপিও ক্ষমতায় থাকলে ভূতের মতো পেছন দিকে হাঁটে। তারা ক্ষমতায় এলে হত্যা, সন্ত্রাস, লুটপাট ও সন্ত্রাস বেড়ে যায়। অন্যদিকে আওয়ামী লীগ ক্ষমতায় গেলে দেশের উন্নয়ন হয়। মানুষ শান্তিতে থাকে।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ