দামুড়হুদা উপজেলা প্রেসক্লাব থেকে ১১ সদস্যের পদত্যাগ : দামুড়হুদা প্রেসক্লাবে যোগদান
- আপলোড তারিখঃ
০১-০১-২০১৮
ইং
দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলা প্রেসক্লাব থেকে মোট ১১ জন সদস্য পদত্যাগ করে দামুড়হুদা প্রেসক্লাবে যোগদান করেছেন। গত ৩০ ডিসম্বের শনিবার উপজেলা প্রেসক্লাব থেকে সাংবাদিক আলী আজগর সোনা, তুহিন রেজা, আহাদ আলী, সালেকিন মিয়া সাগর, আফজালুল হক বাদল, আব্দুর রহমান, জাহিদুল ইসলাম, আব্দুস সামাদ ও আকলিমা খাতুন এই ৯ জন পদত্যাগ করেন। গতকাল রোববার সকালে দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি বরাবর সদস্য পদের জন্য আবেদন করেন এবং সন্ধ্যায় এক আনন্দঘন পরিবেশের মধ্যদিয়ে তারা সকলেই দামুড়হুদা প্রেসক্লাবে যোগদান করেন। এর আগে সাংবাদিক শরীফ উদ্দীন ও এসএম সুজন উপজেলা প্রেসক্লাব থেকে পদত্যাগ করে দামুড়হুদা প্রেসক্লাবে যোগদান করেন। দামুড়হুদা প্রেসক্লাবের পক্ষ থেকে দু একদিনের মধ্যেই নবাগত সদস্যদের ফুলেল শুভেচ্ছায় বরণ করা হবে। এ সময় উপস্থিত ছিলেন দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান, সহসভাপতি মোজাম্মেল শিশির, সাধারণ সম্পাদক বখতিয়ার হোসেন বকুল, অর্থ সম্পাদক শমশের আলী, সদস্য শরীফ উদ্দীন, রাশিদুল ইসলাম, সাজিদ হাসান সোহাগ প্রমূখ।
কমেন্ট বক্স