মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা কালেক্টরেট স্কুলের ছোট শিক্ষার্থীদের বড় সাফল্য

  • আপলোড তারিখঃ ৩১-১২-২০১৭ ইং
চুয়াডাঙ্গা কালেক্টরেট স্কুলের ছোট শিক্ষার্থীদের বড় সাফল্য
নিজস্ব প্রতিবেদক: ২০১৬ সালে চালুর পরে এবারই প্রথম পিইসি পরীক্ষায় অংশ নিয়ে শতভাগ পাসের সাফল্য পেয়েছে চুয়াডাঙ্গা কালেক্টরেট স্কুলের শিক্ষার্থীরা। পিইসি পরীক্ষায় এই স্কুলের ২০ পরীক্ষার্থীর ৫ জন পেয়েছে জিপিএ ৫, বাকি ১৩ জন পেয়েছে গ্রেড এ ও ২ জন এ মাইনাস গ্রেড পেয়ে উত্তীর্ণ হয়েছে। জিপিএ-৫ প্রাপ্ত ৫ জন হল- শাহরিয়ার রাবিদ জয়, শান্ত ইসলাম, লিখন আহম্মেদ সানি, মিনাজুল আজম রাজ ও তাসনিভা নাজনীন । ক্ষুদে শিক্ষার্থীদের এ সাফল্যকে সাধুবাদ জানিয়েছেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ। এ প্রতিষ্ঠানের অধ্যক্ষ মাসুদ উজ্জামান সময়ের সমীকরণকে বলেন ‘আমাদের স্কুলের শিক্ষার্থীরা কোচিংয়ের ওপর নির্ভর করে না, ক্লাসে ভালো পাঠদানই আমাদের সাফল্যের কারণ। শিক্ষার্থীরা নিজেরাই নিজেদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা করার কারণে ফল ভালো হয়েছে।’


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ