মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গার বেলগাছিতে সরকারী গাছ কাটার অভিযোগ

  • আপলোড তারিখঃ ৩১-১২-২০১৭ ইং
আলমডাঙ্গার বেলগাছিতে সরকারী গাছ কাটার অভিযোগ
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার বেলগাছি মালিথাপাড়ায় আক্তার হোসেন মাতুব্বরের বিরুদ্ধে রাস্তার পাশের সরকারী গাছ বিক্রির অভিযোগ উঠেছে। এক ব্যাপারী ওই গাছ কিনে তা কেটে নিয়েছে। জানা গেছে, আলমডাঙ্গার বেলগাছি মালিতাপাড়ার মৃত শমসের মালিতার ছেলে আক্তার হোসেন মাতুব্বরের রাস্তার ধারে জমি রয়েছে। জমির শেষ সিমানায় রাস্তার পাশে কয়েকটি রেনটি কড়ই গাছ আছে। ওই গাছ গুলো তিনি নিজাম উদ্দিন নামের এক ব্যাপারীর কাছে বিক্রি করলে সে গাছ গুলো কেটে ফেলে। আক্তার হোসেন মাতুব্বর গাছ তার নিজের দাবী করলেও অভিযোগ উঠেছে গাছগুলো সরকারী রাস্তার। বিষয়টি তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণের দাবী উঠেছে।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ