মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনা ঈশ্বরচন্দ্রপুরে ফেনসিডিলসহ আসাদুল আটক

  • আপলোড তারিখঃ ৩১-১২-২০১৭ ইং
দর্শনা ঈশ্বরচন্দ্রপুরে ফেনসিডিলসহ আসাদুল আটক
দর্শনা অফিস: দর্শনা পৌর এলাকার ঈশ্বরচন্দ্রপুরে মাদক বিরোধী অভিযান চালিয়ে ১১ বোতল ফেন্সিডিলসহ আসাদুল (৫০) নামের এক মাদক স¤্রাটকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার বিকাল ৪টার দিকে তাকে ফেনসিডিলসহ আটক করে। আসাদুল একই এলাকার স্কুলপাড়ার মোহাব্বত আলীর ছেলে। পুলিশ জানায়, দর্শনা তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ শোনিত কুমার গায়েনের নেতৃত্বে গতকাল শনিবার বিকাল ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআই জাহাঙ্গীর আলম, এএসআই লাবলু সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ঈশ্বরচন্দ্রপুরের একটি বাঁশ বাগান থেকে আসাদুলকে আটক করে। এসময় তার কাছ থেকে ১১ বোতল ফেন্সিডিল উদ্ধার করে পুলিশ। গ্রেফতারকৃতর বিরুদ্ধে এএসআই লাবলু বাদি হয়ে মামলা দায়ের করে ওই দিনেই দামুড়হুদা মডেল থানায় সোপর্দ করেছে।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ