আজ যশোর আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
- আপলোড তারিখঃ
৩১-১২-২০১৭
ইং
সমীকরণ ডেস্ক: আজ ৩১ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা যশোর আসছেন। সকালে বিমান বাহিনীর শিক্ষা সমাপনী কুচকাওয়াজে যোগদান শেষে বিকেলে যশোর ঈদগাহ ময়দানে দলীয় জনসভায় বক্তব্য রাখবেন। বর্তমান সরকারের মেয়াদে যশোরে এটাই হবে তার প্রথম জনসভা। প্রথমে যশোর শামস-উল-হুদা স্টেডিয়ামে জনসভার স্থান নির্ধারণ করা হয়। পরে তা স্থানান্তর করে যশোর ঈদগাহ ময়দান নির্ধারণ করা হয়। জনসভার মঞ্চ তৈরির কাজ প্রায় শেষ। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বরণ করতে প্রস্তুত হচ্ছে যশোরবাসী। প্রধানমন্ত্রী যশোরের জনসভা থেকে যশোর মেডিকেল কলেজের একাডেমিক ভবন,কপোতাক্ষ নদ খনন উন্নয়ন কাজ,ভৈরব নদ সংস্কার,যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শেখ রাসেল জিমনেসিয়াম ভবন, টিএসসিসহ ডজন উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যশোর আগমন উপলক্ষে যশোর জেলা প্রশাসন, জনপ্রতিনিধি ও আওয়ামী লীগ নেতৃবৃন্দ সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার।
কমেন্ট বক্স