বিদ্যুৎ স্পর্শে শিশু সাব্বির আহত
- আপলোড তারিখঃ
৩০-১২-২০১৭
ইং
চুয়াডাঙ্গার খেজুরায় মোবাইল চার্জ দিতে গিয়ে বিপত্তি
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর উপজেলার খেজুরাই মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুৎ স্পর্শে সাব্বির হোসেন (১২) নামের এক শিশু গুরুতর জখম হয়েছে। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শুক্রবার রাত ৯টার দিকে এঘটনা ঘটে। আহত শিশু সদর উপজেলার পদ্মবিলা ইউনিয়নের খেজুরা গ্রামের মন্ডলপাড়ার শুকুর আলীর ছেলে।
জানা গেছে, গতকাল রাতে শিশু সাব্বির নিজ ঘরে মোবাইল ফোন চার্জ দিচ্ছিল। এসময় হঠাত সাব্বিরের হাতে বিদ্যুৎ স্পর্শ হয়। এতে সাব্বির গুরুতর আহত হয়। পরে পরিবারের সদস্যরা সাব্বিরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। কর্তব্যরত চিকিৎসক জানান, সাব্বিদের অবস্থা এখণ আশঙ্কামুক্ত। অল্পেন জন্য সে বেঁচে গেছে। তাকে প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।
কমেন্ট বক্স